![]() |
| ভারতের জেল থেকে মুক্তি পাওয়া পাকিস্তানি নাগরিক |
আজ (শুক্রবার) এসব বন্দিকে ওয়াগা সীমান্ত দিয়ে পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাসনিম আসলাম ইংরেজি দৈনিক ডন-কে এ খবর দিয়েছেন।
তবে, ভারতের কারাগারে এখনো ৪৮৪ জন পাকিস্তানি বন্দি রয়েছেন। এর মধ্যে ৩৪৮ জন বেসমারিক নাগরিক আর ১৩৬ জন জেলে সম্প্রদায়ের। ৩৪৮ জন বেসামরিক বন্দির মধ্যে ২৫ জনের সাজার মেয়াদ শেষ হয়েছে এবং তারা দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।
এর আগে, গত ২৬ মে ভারতের নরেন্দ্র মোদি সরকারের শপথ অনুষ্ঠানের প্রতি শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ১৫১ জন ভারতীয় বন্দিকে মুক্তি দেয়ার নির্দেশ দেন। এর মধ্যে একজন বেসামরিক নাগরিক ও বাকিরা সবাই জেলে।
বন্দি মুক্তি দেয়া প্রসঙ্গে পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আশা করেন- যেসব বন্দির সাজার মেয়াদ শেষ হয়েছে তাদের সবাইকে ভারত সরকার মুক্তি দেবে।
৩০ মে (রেডিও তেহরান)





