বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ উয়েন লুউইনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এ সময় সীমান্তে বিজিবির ওপর মিয়ানমারের বর্ডার পুলিশের গুলিবর্ষণ ও এক বিজিবি সদস্যকে আটক করার ঘটনায় কড়া লিখিত প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সটার্নাল উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির সূত্রে এসব তথ্য জানা যায়।
মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠককালে সচিব (দ্বিপাক্ষিক) মোস্তফা কামাল আটক বিজিবি নায়েক মো. মিজানুর রহমানকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানান।
ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে বাংলাদেশ মিয়ানমারের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানিয়েছে। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের উদ্বেগের বিষয়টি যথাসময়ে মিয়ানমারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা ও পরে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেয়ার বিষয়ে প্রতিশ্রুতি দেন।
প্রসঙ্গত, গত বুধবার সীমান্তে বিজিবির ওপর মিয়ানামার বর্ডার গার্ড পুলিশের নির্বিচার গুলিবর্ষণের পর থেকে বিজিবির নায়েক মো. মিজানুর রহমান নিখোঁজ রয়েছেন।
মিয়ানমারে বাংলাদেশ দূতাবাস বার্মার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি ও আটক বিজিবি সদস্য মো. মিজানুর রহমানকে মুক্তি দেয়ার জোর দাবি জানিয়েছে।