২০০৬ সালে ইতালির বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক জিয়ানলুইজি বুফন। এবারও ব্রাজিল বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিবেন তিনি। তবে এবার বিশ্বকাপে ইতালিকে নিয়ে বড় কোন স্বপ্ন দেখছেন না এই ৩৬ বছর বয়সী গোলরক্ষক। ইতালি এবার সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠতে পারে বলে মনে করেন তিনি। আর সেমিফাইনালে উঠলে সেটাকে তিনি অতিরিক্ত পাওয়া মনে করছেন। ফাইনালের কথা বুফন চিন্তাই করছেন না।
ইতালির হয়ে সর্বোচ্চ ১৩৯ মাচ খেলা এই গোলরক্ষক বলেন, ‘আমরা যদি এবার সেমিফাইনালে উঠতে পারি তাহলে সেটা হবে আমাদের জন্য বড় পাওয়া। কোয়ার্টার ফাইনাল পর্যন্তই আমরা প্রত্যাশা করছি। এরচেয়ে কম কিছু হলে খুবই লজ্জার কারণ হবে।’ কোয়ার্টার ফাইনাল পার হওয়া তাদের জন্য কেন কঠিন হবে তার একটা ব্যাখ্যাও দিয়েছেন জুভেন্টাসের ৩৬ বছর বয়সী গোলরক্ষক। তিনি বলেন, ‘কোয়ার্টার ফাইনালে আমাদেরকে সম্ভবত বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হতে হবে। আর এমনটা হলে স্পেনের মতো দলের বিপক্ষে পরাজয়ে লজ্জার কিছুই থাকবে না।’
এবার বিশ্বকাপে নিজেদেরকে মোটেও ফেভারিট ভাবছেন না ইতালির অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা এবার ব্রাজিল, স্পেন, জার্মানি ও আর্জেন্টিনার মতো ফেভারিট নই। তাদের মতো অতো শক্তি এবার আমাদের নেই।’ তবে ইতালিকে হারানো প্রতিপক্ষের জন্য কঠিন হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এবার শিরোপার জন্য ফেভারিট না হলেও আমাদের হারানোটা বেশ কঠিন হবে। আমরা পরিপক্ব একটি দল। কিন্তু কিছু সীমাবদ্ধতা রয়েছে। যে কারণে ফাইনাল পর্যন্ত ওঠার স্বপ্ন আমরা দেখছি না।’ এবার বিশ্বকাপে ইতালিকে দ্বিতীয় পর্যায়ের দল উল্লেখ করে তিনি বলেন, ‘এবার ব্রাজিল, স্পেন, জার্মানি ও আর্জেন্টিনার পর্যায়ের দল আমরা নই। তাদের চেয়ে এক ধাপ পিছিয়ে আছি। তারপর আমরা সেরা খেলাটা উপহার দেয়ার চেষ্টা করবো।’