এসএসসি পাস না করেই কলেজে ছাত্রত্ব দেখিয়ে ছাত্রলীগ সভাপতি পদ লাভ করায় মহানগর ছাত্রলীগ সভাপতি
জসিমউদ্দিনের বিরুদ্ধে মামলা করেছেন বিএম কলেজের ছাত্র ও ছাত্রলীগকর্মী মো. আল ইমরান। এ মামলায় আরও আসামি করা হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সস্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, সাধারণ সম্পাদক এডভোকেট তালুকদার মো. ইউনুছ এমপি, সরকারি বরিশাল কলেজ ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ, শিক্ষা বোর্ড চেয়ারম্যান, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, সভাপতি মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসিম দেওয়ান, জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক সহ ২০ জনকে। মামলায় বাদী উল্লেখ করেছেন ১নং বিবাদী এসএসসি ও এইচএসসি পাস না করেও জালজালিয়াতির মাধ্যমে কলেজে ভর্তি হয়েছেন এবং তাকে বিধি না মেনে মহানগর ছাত্রলীগের সভাপতি করা হয়েছে।
যেহেতু তিনি ছাত্র নন সেজন্য ছাত্রলীগের গঠনতন্ত্র ৫ (ক) মোতাবেক প্রাথমিক সদস্য হওয়ার যোগ্য নন। কিন্তু তিনি জালজালিয়াতির মাধ্যমে সভাপতি হয়েছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর তিনি তার ভর্তি বাতিলের আবেদন করেছেন। সনদ জাল করায় তিনি দ-নীয় অপরাধ করেছেন। বিষয়টি জাতীয় দৈনিক প্রকাশিত হলেও এর কোন প্রতিবাদও ১নং বিবাদী করেন নাই। এ ছাড়াও ১ থেকে ৪নং আসামি (জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক) ফৌজদারি মোকাদ্দমার আসামি হওয়ায় তারাও ওই পদে থাকার অযোগ্য। মামলাটি আমলে নিয়েছেন বরিশাল ১ম যুগ্ম জেলা জজ মো. আশরাফুল ইসলামের আদালত। তবে তিনি গতকাল কোন নির্দেশ দেন নাই। রোববার এ বিষয়ে আদেশ আসতে পারে বলে জানা গেছে। উল্লেখ্য, গত ৫ই জুন দৈনিক মানবজমিনে ছাত্রলীগ সভাপতি জমিসউদ্দিনের এসএসসি পাস না করেই ছাত্রলীগের সভাপতি সংবাদটি প্রকাশিত হয়েছিল।