আফগানিস্তানের বাগলান প্রদেশে আকস্মিক
বন্যায় অন্তত ১০০ জন নিহত এবং শত শত লোক তাদের ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে
চলে গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফগান
কর্তৃপক্ষ বলেছে, নিহতরা গোজার গাহে নুর জেলার অধিবাসী।
আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বলেছে,
আফগানিস্তানের ভূমি অসমতল ও ভঙ্গুর হওয়ার কারণে দেশটি বিভিন্ন প্রাকৃতিক
বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছে। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে এদেশের হাজার
হাজার লোকের প্রাণহানি ঘটে।
অন্য এক খবরে বলা হয়েছে, এ বন্যায় ২০০ জন নিহত হয়েছে।
এপ্রিল মাসেই দেশটির উত্তরাঞ্চলীয়
ফারিয়াব, সারে-ই-পোল, জুযজান এবং বাগিস প্রদেশে বন্যায় ১৫০ জন নিহত এবং
হাজার হাজার লোক তাদের ঘর বাড়ি হারিয়েছে। বন্যায় অনেক ঘর বাড়ি ও রাস্তাঘাট
ধসে পড়েছে।
এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে আফগানিস্তানে
প্রায়ই ব্যাপক প্রাণহানি ও সম্পদ বিনষ্ট হয়। কারণ, আফগানিস্তানের বেশিরভাগ
ঘর বাড়ি মাটি ও পাথরের তৈরি। ফলে বন্যায় এগুলো সহজেই ভেসে যায়।
সুত্র : (রেডিও তেহরান)





