ইউক্রেনের পূর্বাঞ্চলীয় নগরী লুহানেস্কে কিয়েভ বাহিনীর মর্টার হামলায়
রাশিয়ার দুই টেলিভিশন সাংবাদিক নিহত হয়েছেন। সাংবাদিক ইগর করনেলিউককে
হাসপাতালে নেয়ার পর প্রাণ হারান অন্যদিকে শব্দ প্রকৌশলী আন্তোন ভোলোশিন
ঘটনাস্থলেই নিহত হন। কিন্তু হামলার তীব্রতার কারণে তার মৃত্যু সংবাদ
তাৎক্ষনিক ভাবে নিশ্চিত করা সম্ভব হয় নি। দু’জনই রাশিয়ার রাষ্ট্রীয় চ্যানেল
রোশিয়া টিভির সাংবাদিক। কিয়েভের হামলার মুখে নিরুপায় শরণার্থীদের পালিয়ে
যাওয়ার দৃশ্য ধারণ করার সময়ে প্রাণ হারান এ দুই টিভি সাংবাদিক।
রাশিয়ান ফেডারেশন কাউন্সিলের ইন্টারন্যাশনাল অ্যাফের্য়াস কমিটির প্রধান মিখাইল মারগেলোভ বলেছেন, কিয়েভ সরকার রুশ সাংবাদিকদের শত্রু হিসেবে গণ্য করে কারণ তাদের তৎপরতা দক্ষিণপূর্বাঞ্চলীয় ইউক্রেনে সরকারি বাহিনীর অবাধ অপরাধ তৎপরতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
এদিকে, রাশিয়া থেকে ইউক্রেনে গ্যাসবাহী গুরুত্বপূর্ণ ট্রান্স-সাইবেরিয়ান পাইপলাইনে বোমা হামলা হয়েছে। অবশ্য এতে কেউ হতাহত হয় নি বা গ্যাস রফতানিতে কোনো প্রভাব পড়ে নি। ইউরোপ ও রাশিয়ার কোম্পানিগুলো এ তথ্য দিয়েছে।