ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেতস্ক অঞ্চলে আজ (মঙ্গলবার) বন্দুকধারীদের অতর্কিত হামলায় দেশটির সাত সেনা নিহত এবং আট জন আহত হয়েছে।
ক্রামাতোরেস্ক শহরের কাছে ভারী অস্ত্রে সজ্জিত বন্দুকধারীরা সেনাবাহিনীর একটি ইউনিটের ওপর এ হামলা চালায় বলে জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ছত্রী সেনা বহনকারী একটি সাঁজোয়া বহরে রকেট চালিত গ্রেনেড আঘাত হানে এবং তা বিস্ফোরিত হয়। এরপরই বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে আরো কয়েকজন সেনা হতাহত হয়। বন্দুকধারীরা আশপাশের ঝোপঝাড়ে আত্মগোপন করে ছিল। স্বাধীনতাকামীদের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের সেনাবাহিনীর এত ব্যাপক ক্ষয়ক্ষতি আর হয়নি।
এর আগে, দোনেতস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রের নেতৃবৃন্দ স্বাধীনতা ঘোষণা করেন। রোববার অনুষ্ঠিত গণভোটে এই দুই প্রজাতন্ত্রের বেশিরভাগ মানুষ স্বাধীনতার পক্ষে রায় দেয়ার পর এই ঘোষণা দেন তারা। রোববারের গণভোটে দোনেতস্কের ৮৯ শতাংশ এবং লুহানস্কের ৯৬ শতাংশ মানুষ স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে বলে সেখানকার নেতৃবৃন্দ ঘোষণা করেছেন। অবশ্য ইউক্রেনের পশ্চিমাপন্থি সরকার এই গণভোটকে অবৈধ বলে দাবি করেছে।