ল্যাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার একটি
যাত্রীবাহী বাসে আগুন লেগে ৩১ শিশু জীবন্ত অগ্নিদগ্ধ হয়েছে। বিস্ফোরণের ফলে
সৃষ্ট আগুনে এসব শিশু নিহত হওয়ার পাশাপাশি আরো ২৫ জন গুরুতর আহত হয়েছে।
আহতদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছে।
ফান্ডেসিওন শহরের মেয়র লুজ স্তেলা দুরান
জানিয়েছেন, একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়িতে ফেরার পথে স্কুল
শিক্ষার্থীদের বহনকারী বাসটিতে আগুন ধরে যায়। এসব শিশুর বয়স এক থেকে আট
বছর। পুলিশ জানিয়েছে, রোববার দুপুরের দিকে বাসটিতে বিস্ফোরণ হয়। আগুনের
প্রচণ্ডতা এত বেশি ছিল যে, হতাহতদের শনাক্ত করা কঠিন হয়ে যায়।
কলম্বিয়ার রেড ক্রস জানিয়েছে, দেশটির
উত্তরাঞ্চলীয় ফান্ডেসিওন শহরে রোববার এ মর্মান্তিক দুর্ঘটনা হয়। আহতদের
বেশিরভাগেরই শরীর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছে।





