রাস্তায় নিয়মিত টহল, সড়কে চেকপোস্ট বসানো ও
টেন্ডার বক্স পাহারা দেয়ার দায়িত্ব থেকে সরে যাচ্ছে র্যাপিড এ্যাকশান
ব্যাটালিয়ন (র্যাব)। এমনকি জমিজমা ও টাকা লেনদেন-সংক্রান্ত সমস্যা এবং
পারিবারিক বিরোধ নিয়েও এখন থেকে কোনো ধরনের কর্মকাণ্ডে অংশ নেবে না
ফোর্সটি। খুন-অপহরণ ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার
অভিযোগে বিভিন্ন মহল থেকে যখন র্যাবকে নিষিদ্ধ করার দাবি উঠেছে তখন এ
সিদ্ধান্ত নেয়া হলো।
র্যাবের মহাপরিচালক মো. মোখলেছুর রহমান গণমাধ্যমকে জানান, নির্ধারিত সাতটি মৌলিক কাজের বাইরে বা অন্য কোনো ধরনের বাড়তি কর্মকাণ্ডে অংশ নেবে না র্যাব। তবে তাদের প্রশিক্ষণের বিষয়টি গুরুত্ব পাবে। র্যাবের এ সাত দায়িত্বের মধ্যে আছে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, সশস্ত্র জঙ্গি ও সন্ত্রাসীদের আটক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ বিস্ফোরক দ্রব্যসহ সব ধরনের অবৈধ দ্রব্য উদ্ধার, অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা, গোয়েন্দা তথ্য সংগ্রহ, সরকারি নির্দেশে যেকোনো অপরাধের তদন্ত করা এবং সরকারের নির্দেশ অনুযায়ী যেকোনো ধরনের দায়িত্ব পালন করা। র্যাব মহাপরিচালক বলেন,

"মৌলিক সাত কাজের বাইরেও র্যাব সদস্যরা বাড়তি কিছু দায়িত্ব পালন করতেন। এতে মৌলিককাজে গতি কমে আসছিল। এসব বিবেচনা করেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে র্যাব সাতটি দায়িত্ব পালন করবে বলেই ঠিক হয়েছিল।"র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এ টি এম হাবিবুর রহমান জানান, “কয়েকদিন আগে ডিজি মহোদয় র্যাবের প্রত্যেকটি ব্যাটালিয়নকে জানিয়ে দিয়েছেন সুনির্দিষ্ট সাতটি মৌলিক কাজের বাইরে র্যাবকে বাড়তি কোনো কাজে অংশ নিতে হবে না। তবে প্রশিক্ষণের বিষয়টিকে গুরুত্ব দেয়া হবে।