জর্দানের আজলুন প্রদেশে ইসলাম ধর্ম গ্রহণের কারণে ১৭ বছরের এক তরুণী তার খ্রিস্টান বাবার হাতে নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, ওই তরুণী গত বুধবার ইসলাম ধর্ম গ্রহণের পর রাজধানী আম্মানের একটি বিশ্ববিদ্যালয়ে একজন প্রখ্যাত আলেমের ধর্ম-বিষয়ক ক্লাস বা প্রচার কার্যক্রমে অংশ নেন।
কিন্তু একই দিন তার খ্রিস্টান বাবা বুঝতে পারেন যে তার মেয়ে ইসলাম গ্রহণ করেছে। আর এ অবস্থায় তিনি মেয়েটির মাথায় পাথরের আঘাত হেনে তাকে হত্যা করেন।
এ ঘটনার পর একদল ক্ষুব্ধ মুসলমান স্থানীয় গির্জার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং নিহত ওই মেয়েকে মুসলমানদের কবরস্থানে দাফন করার দাবি জানান।
একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, নিহত নও-মুসলিম কন্যাকে হত্যার দায়ে বাবাকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।