চীনের শিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমচি’র
একটি মার্কেটে বোমা হামলায় ৩১ জন নিহত হয়েছে। চীনের সরকারি বার্তা সংস্থা
শিনহুয়া জানিয়েছে, হামলাকারীরা দু’টি গাড়ি নিয়ে মার্কেটের ভেতর আছড়ে পড়ে
এবং এলোপাথাড়ি বিস্ফোরক নিক্ষেপ করে।
চীনের জন নিরাপত্তা মন্ত্রণালয় এ হামলাকে
‘সহিংস সন্ত্রাসী ঘটনা’ বলে উল্লেখ করেছে। মুসলিম উইঘুর সম্প্রদায় অধ্যুষিত
চীনের শিনজিয়াং প্রদেশে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা
হয়েছে। গত মাসে উরুমচির একটি রেল স্টেশনে এক বোমা হামলায় নিতজন নিহত ও অপর
বহু লোক আহত হয়েছিল। মধ্যপ্রাচ্যের একটি দেশ বিপুল অর্থ খরচ করে
শিনজিয়াংয়ের উইঘুর মুসলমানদের মধ্যে উগ্র ওহাবি ও তাকফিরি মতবাদ ছড়িয়ে
দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। তালেবান ও আল-কায়েদার মতো উগ্র সন্ত্রাসী গোষ্ঠী
সৃষ্টিকারী এই মতবাদ বর্তমানে মুসলিম বিশ্বের একটি প্রধান মাথাব্যাথার কারণ
হয়ে দাঁড়িয়েছে।
আজ (বৃহস্পতিবার) সকালের এ হামলার সময়
একটি গাড়ি বিস্ফোরিত হয়। হামলায় অপর ৯০ জনেরও বেশি লোক আহত হয়েছে। চীনের
প্রেসিডেন্ট শি জিনপিং এ হামলার নিন্দা জানিয়ে এতে জড়িতদের ‘কঠোর শাস্তি’
দেয়ার হুমকি দিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন, শিনজিয়াংয়ে স্থিতিশীলতা
প্রতিষ্ঠার জন্য বেইজিং সম্ভাব্য সব পদক্ষেপ নেবে।





