নাইজেরিয়ায় সন্ত্রাসীগোষ্ঠী বোকো হারামের হাতে সর্বশেষ অপহৃত তরুণীদের সংখ্যা বেড়ে ১১-তে দাঁড়িয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশের গৌজা এলাকার সরকারি কর্মকর্তা হাম্বা তাডা এ তথ্য জানিয়েছেন।
গত রোববার বন্দুকধারীরা গৌজা এলাকার একটি গ্রাম থেকে এসব তরুণীকে অপহরণ করে। প্রাথমিকভাবে ওই গ্রামের বাসিন্দারা আটটি তরুণীর কথা বললেও পরে জানা গেছে ১১টি তরুণীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা।
তিনি জানান, ওয়ারাবে গ্রাম থেকে আট তরুণীকে অপহরণের পর বন্দুকধারীরা পাঁচ কিলোমিটার দূরের ওয়ালা গ্রাম থেকে আরো তিন তরুণীকে অপহরণ করে।
সন্ত্রাসীগোষ্ঠী বোকো হারামের নেতা আবুবকর শেকাউ বলেছেন, তার দলের চরমপন্থিরা গত ১৪ এপ্রিল থেকে এ পর্যন্ত ২৭৬টি তরুণীকে অপহরণ করেছে। এসব তরুণীকে এখন বিক্রি করে দেয়ার হুমকি দিচ্ছে বোকা হারাম।
গত পাঁচ বছর ধরে বোর্নো প্রদেশে বোকো হারাম ব্যাপকভাবে তৎপর রয়েছে এবং এ প্রদেশ তাদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিতি পেয়েছে।