ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দোনেস্ক ও লুগানস্কের সীমান্তবর্তী রাশিয়ার রোস্তোভ প্রদেশে আশ্রয় গ্রহণকারী শরণার্থীরা টুইটারের মাধ্যমে দেশটির নতুন প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর প্রতি এ আহবান জানিয়েছেন। টুইটার বার্তায় তারা বলেন, “আমাদের হত্যা করবেন না।”
রাজনৈতিক বিশ্লেষক সের্গেই ভিসোতকি এ সম্পর্কে বলেন, শরণার্থীরা জানেন দোনেস্ক এবং লুগানস্কে কি ঘটছে। তাদের উপর ভয়ানক সামরিক অভিযান চালানো হচ্ছে। তাই তারা চান না তাদের উপর এই ভয়ানক যুদ্ধ নেমে আসুক।”
ইউক্রেনের সেনাবাহিনী দেশটির পূর্বাঞ্চলে রুশপন্থি অস্ত্রধারীদের নির্মূল করতে গত মধ্য এপ্রিল থেকে সামরিক অভিযান চালিয়ে আসছে। গত ১২ মে দোনেস্ক ও লুগানস্কের জনগণ গণভোটের মাধ্যমে ইউক্রেন থেকে স্বাধীন হওয়ার ঘোষণা দেয়ার পরই দেশটির সরকার তাদের উপর সামরিক হামলা শুরু করে।
রোস্তোভ প্রদেশের আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, গত তিন দিনে অন্তত ২০,০০০ নারী ও শিশু ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে পালিয়ে ওই প্রদেশে আশ্রয় নিয়েছে। কোনো কোনো রিপোর্ট অনুয়ায়ী, গত ৮ জুন একদিনেই ৭,৩৩৫ ব্যক্তি ইউক্রেন থেকে পালিয়ে রোস্তোভে আশ্রয় নেয়। ইউক্রেনের সেনাবাহিনী শুধুমাত্র নারী ও শিশুদেরকে গোলযোগপূর্ণ এলাকা থেকে রাশিয়ায় আশ্রয় নেয়ার অনুমতি দিচ্ছে।
-রেডিও তেহরান





