কথিত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড
লিভ্যান্ট বা আইএসআইএল হচ্ছে আমেরিকার সন্ত্রাসী সংগঠনের একটি শাখা।
আমেরিকাই এদেরকে সিরিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য অর্থ সহায়তা দিয়ে আসছে।
এছাড়া, প্রতিবেশী জর্দানে আইএসআইএল সন্ত্রাসীদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়েছে
খোদ আমেরিকা।
ইরানের প্রেস টিভির সঙ্গে এক সাক্ষাৎকার এসব কথা বলেছেন মার্কিন রাজনৈতিক বিশ্লেষক প্যাট্রিক ড্যানিয়েল ওয়েলচ।
ইরাকে বিমান হামলার জন্য কংগ্রেসের
অনুমতির প্রয়োজন নেই বলে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যে
মন্তব্য করেছেন সে সম্পর্কে ওয়েলচ বলেন, এটা শুধু এখন নয়; সেই ভিয়েতনাম
যুদ্ধের সময় থেকে এ প্রবণতা দেখা যাচ্ছে এবং সাম্প্রদিক বছরগুলোতে তা
বেড়েছে। ওবামার সাম্প্রতিক উক্তির অর্থ হচ্ছে, “তোমরা সবাই জাহান্নামে যাও;
তোমাদেরকে আমার কোনো প্রয়োজন নেই।”





