মার্কিন সেনা নিয়োগের মাধ্যমে ইউরোপের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন।মঙ্গলবার পোল্যান্ড সফরকালে ওবামা এ ঘোষণা দেন। ইউক্রেন সঙ্কট নিয়ে ন্যাটো নেতাদের সঙ্গে বৈঠককালে ওবামা বলেন,
‘যুক্তরাষ্ট্রের ইউরোপিয়ান বন্ধুদের নিরাপত্তার জন্য এ অর্থ অতীব প্রয়োজনীয়।’তিনি উল্লেখ করেন, চলতি বছরের এপ্রিলে রাশিয়ার সঙ্গে পোল্যান্ডের সম্পর্কের অবনতি হলে ১৫০ জন দক্ষ মার্কিন সৈন্য পোল্যান্ডে পাঠানো হয়। ইউরোপ সফরের অংশ হিসেবে ওবামা এখন পোল্যান্ডে রয়েছেন। সফরকালে তিনি বেলজিয়াম ও ফ্যান্সেও যাবেন বলে আগেই নিশ্চিত করা হয়েছে।