ব্রাজিলের জীবন্ত কিংবদন্তি ফুটবল খেলোয়াগ
পেলের ছেলে এদিনিয়োকে ৩৩ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। মাদক
চোরাচালান থেকে অর্জিত অর্থ পাচারের দায়ে তাকে এ দণ্ড দেয়া হয়েছে।
এবার মুদ্রাপাচারের দায়ে এদিনিয়োর সঙ্গে
অন্য চারজনও দণ্ডিত হয়েছেন। তাদের মধ্যে নালদিনয়ো নামের একজন ওই অঞ্চলে
মাদক চোরাচালান চক্রের হোতা বলে অভিযোগ রয়েছে।
ব্রাজিলের সাও পাওলো স্টেটের ঊপকূলীয় শহর
প্রাইয়া গ্রান্দের নিকটবর্তী এলাকার একটি আদালত তাকে এ দণ্ড দেয়। ব্রাজিলের
বিভিন্ন সংবাদ মাধ্যম বলেছে, আদালতের এ আদেশের বিরুদ্ধে আপিল করবেন তিনি।
৪৩ বছর বয়সী এদিনিয়োর প্রকৃত নাম এদসন
চোলবি দো নাসিমেন্তো। তিনি নিজেও একজন ফুটবলার। নব্বইয়ের দশকে বাবার পুরাতন
ক্লাব সান্তোসের গোলরক্ষক ছিলেন তিনি। বর্তমানে এই ক্লাবেরই গোলরক্ষকদের
কোচের দায়িত্বে রয়েছেন পেলের এই ছেলে।
এর আগে ২০০৫ সালে প্রথমবার গ্রেপ্তার হয়ে
কারাবরণ করেন এদিনিয়ো। মাদক চোরাচালান এবং সান্তোস শহরের একজন কুখ্যাত মাদক
পাচারকারীর সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে সে সময় তাকে কারাদণ্ড দেয়া হয়। পেলেও
তখন বলেছিলেন, “আমার ছেলের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ নেই।"





