কয়েক বছর আগেও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড নকিয়া বিক্রি হয়ে গেলে। ৭৫০ কোটি মার্কিন ডলারে নকিয়া কিনে নিয়েছে শীর্ষস্থানীয় প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান মাইক্রোসফট। চলতি বছরের শুরুর দিকেই নকিয়া বিক্রি হয়ে যাওয়ার কথা ছিল। তবে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমোদন না মেলায় চূড়ান্ত চুক্তিতে বিলম্ব হয়।
শুক্রবারের এই চুক্তির ফলে এখন থেকে আর মোবাইল ফোন উৎপাদন করবে না নকিয়া। মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেন, ‘আজ আমরা নকিয়ার ডিভাইস ও সার্ভিসকে আমাদের পরিবারে স্বাগত জানাচ্ছি।’ ফিনল্যান্ড ভিত্তিক নকিয়া এখন নেটওয়ার্ক, ম্যাপিং, প্রযুক্তি উন্নয়ন এবং লাইসেন্সের ওপর গুরুত্বারোপ করবে।