এক বিবৃতিতে ইসরাইলের এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লংঘন বলেও হামাস উল্লেখ করেছে। এতে আরো বলা হয়েছে- ফিলিস্তিনের নেতাদের অপহরণের মাধ্যমে ইসরাইল তার লক্ষ্য অর্জন করতে পারবে না। এতে শুধু ফিলিস্তিনি জনগণ ঐক্যবদ্ধ হবে এবং তাদের বৈধ লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার বাড়বে। ইসরাইলের চলমান অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজকে নিন্দা জানানোরও আহ্বান জানিয়েছে হামাস।
এছাড়া, হামাসের সিনিয়র নেতা আহমাদ বাহার বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ করার অধিকার রয়েছে।
গত ১৬ জুন ইসরাইলের তিন কিশোরকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ তুলে ইসরাইল পশ্চিম তীরে ব্যাপক ধরপাকড় ও অপহরণ অভিযান চালিয়ে যাচ্ছে। তিন কিশোর অপহরণের জন্য হামাসকে দায়ী করলেও হামাস তা প্রত্যাখ্যান করেছে।





