কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় বলে খবর দিয়েছে যমুনা টেলিভিশন। বাংলাদেশী কর্তৃপক্ষ নূর হোসেনের গ্রেপ্তারের বিষয় নিশ্চিত না করলেও রাতে এ বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অনলাইনকে জানান, নূর হোসেন গ্রেপ্তার হতে পারেন এমন একটি তথ্য তাদের কাছে ছিল। যে কোন সময় তাকে গ্রেপ্তার করা যাবে বলেও তারা জেনেছেন। তবে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা তিনি নিশ্চিত হতে পারেননি।
নূর হোসেন সাত হত্যাকান্ডের পর কলকাতায় পালিয়ে যান। দেশত্যাগের সময় স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে তার কথোপকথনের অডিও প্রচার হওয়ার পর এ নিয়ে বেশ আলোচনা হয়। নূর হোসেন টাকার মাধ্যমে র্যাবের সঙ্গে চুক্তি করে কাউন্সিলর নজরুল ইসলামকে হত্যার পরিকল্পনা করেছিলেন। তবে নজরুলকে অপহরণ করতে গিয়ে আইনজীবী চন্দন সরকারসহ আরও ছয় জনকে অপহরণ করে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়া হয়। নিহত নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলামের দাবি র্যাব ছয় কোটি টাকা নিয়ে এ হত্যকান্ড ঘটিয়েছে। গ্রেপ্তারের পর র্যাবের সাবেক দ্ইু কর্মকর্তা হত্যাকান্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।