মিশরের রাজধানী কায়রোর প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে হেনস্তা করা হয়েছে। তার দেহ তল্লাশি করা হয়েছে। হামাসের হাতে ইসরাইল ব্যাপক মার খাওয়ার পর গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে গত মঙ্গলবার কায়রো সফরের সময়ে এ ঘটনা ঘটে।
কায়রোর প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার সময়
মিশরের নিরাপত্তা বাহিনীর এক সদস্য জন কেরির দেহ তল্লাশি করে। হাতে
ব্যবহারযোগ্য স্ক্যানার দিয়ে কেরির দেহে তল্লাশি চালানো হয়।
এ নিয়ে দু'দেশের মধ্যে খানিকটা কূটনৈতিক টানাপড়েন দেখা দেয়। কেউ কেউ ধারণা করছেন, ইচ্ছাকৃতভাবেই এমনটি ঘটানো হয়েছে। অবশ্য মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি’র মুখপাত্র একে স্বাভাবিকভাবেই গ্রহণ করেছেন। একে তার ভাষায় ‘স্বতঃস্ফূর্ত’ ঘটনা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ জাতীয় নিরাপত্তা ব্যবস্থা খুবই স্বাভাবিক।

অন্যদিকে মিশরের পররাষ্ট্র দফতরের কর্মকর্তারা এ ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, বিদেশি ব্যক্তিত্বদের সঙ্গে কি ধরণের আচরণ করতে হবে সে বিষয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ভালোভাবে অবহিত না থাকায় এমনটি ঘটেছে।
সুত্র : রেডিও তেহরান