ইহুদিবাদী ইসরাইলের দূতাবাস বন্ধের দাবিতে শুক্রবার তুরস্ক জুড়ে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল আন্তর্জাতিক কুদস দিবসের মিছিল কার্যত ইসরাইলি দূতাবাস বন্ধের দাবির মিছিলে পরিণত হয়।
রাজধানী আঙ্কারায় বিক্ষোভকারীরা ইসরাইলি
দূতাবাসের সামনে জড়ো হন এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের
প্রতি সমর্থন ব্যক্ত করেন। এ সময় তারা ইসরাইলের সঙ্গে তুরস্কের সব ধরনের
ব্যবসা-বাণিজ্য বন্ধের দাবি জানান। তবে পুলিশ বিক্ষোভকারীদেরকে দূতাবাসে
ভবনের কাছে যেতে দেয় নি এবং সম্ভাব্য যেকোনো ধরনের সংঘর্ষ ঠেকানোর ব্যবস্থা
করে। পরে বিক্ষোভকারীরা ইহুদিবাদী ইসরাইল ও সাম্রাজ্যবাদী আমেরিকার পতাকা
পোড়ান।
সুত্র : রেডিও তেহরান





