ব্রিটেন বাংলাদেশের ৫ জানুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করেছে বলে বিএনপির পক্ষ থেকে যে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা প্রত্যাখ্যান করেছেন।
আজ (শনিবার) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন
গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্রিটিশ সরকার ৫ জানুয়ারির নির্বাচন
প্রত্যাখ্যান করেনি। যদি তাই করতো তবে গার্লস সামিটে যোগ দেয়ার জন্য
ব্রিটিশ প্রধানমন্ত্রী আমাকে দাওয়াত দিতেন না। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড
ক্যামেরন তাকে ১০ নং ডাউনিং স্ট্রিটে নিজে রিসিভ করেন বলে জানান
প্রধানমন্ত্রী।
ব্রিটেন সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে
দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে দেয়া সহযোগিতা অব্যাহত রাখবে ব্রিটেন।
প্রধানমন্ত্রী বলেন, আরো সামনে এগিয়ে যেতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পরামর্শ দিয়েছেন। জঙ্গিবাদ দমন ও মৌলবাদের শেকড় উৎপাটনে সরকারের ভূমিকার প্রশংসাও করেছে ব্রিটেন।
তিনি বলেন, আমি মনে করি বাংলাদশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। এর মাধ্যমে আমাদের দুই দেশের সুসম্পর্ক এক নতুন মাত্রায় উন্নীত হবে।
শেখ হাসিনা দাবি করেন, ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেয়া বিএনপির ভুল সিদ্ধান্ত ছিল। তাদের ভুলের খেসারত দেশবাসি কেন দেবে? যে ভাবে হোক নির্বাচন হয়েছে। জনগন মেনে নিয়েছে। ৪০ ভাগ ভোট পড়েছে। তাহলে এখন আবার সংলাপ কেন। যদি দেশ চালাতে ব্যার্থ হতাম তাহলে কথা ছিল। তারা ট্রেন মিস করেছে। এখন নতুন ট্রেনের জন্য অপেক্ষায় থাকতে হবে।

প্রসঙ্গত, গার্ল সামিটে অংশগ্রহণ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার পর ৩ দিনের ব্রিটেন সফর শেষে বৃহস্পতিবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সোমবার গার্ল সামিটে অংশ নিতে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আমন্ত্রণে লন্ডন পৌঁছান তিনি। ব্রিটেন সফর শেষে গত বৃহস্পতিবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী। ওই সফরের বিস্তারিত তুলে ধরতেই আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সুত্র : রেডিও তেহরান