ভারত আমেরিকা ও জাপানের নৌবাহিনী আজ (বৃহস্পতিবার) প্রশান্ত মহাসাগরে ত্রিদেশীয় নৌ মহড়া ‘মালাবার’ শুরু করছে।
চীনের আপত্তি উপেক্ষা করে পূর্ব চীন
সাগরের উত্তর-পূর্বাঞ্চলে জটিল এই নৌ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাপান ও
মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে দক্ষতা পরীক্ষা করার জন্য মহড়ায় রিয়ার
অ্যাডমিরাল অতুল কুমারের জেইনের নেতৃত্বে তিনটি রণতরী পাঠিয়েছে ভারত।
এ রণ মহড়ায় যে সব মার্কিন যুদ্ধজাহাজ
অংশগ্রহণ করছে তার মধ্যে অত্যাধুনিক বিমানবাহী জাহাজ ইউএসএস জর্জ ওয়াশিংটন,
ডেস্ট্রয়ার ইউএসএস শিলহ, জন এস ম্যাককেইন এবং পরমাণু ডুবোজাহাজ ইউএসএস
কলম্বাস রয়েছে। নৌ মহড়ায় জাপানের রণতরী জেএম কুরমা এবং জেএস আশিগাড়ারার
পাশাপাশি উভচর বিমান ইউএস-২আই শিনমাওয়া অংশ নেবে।
এ মহড়ার বন্দর পর্ব অনুষ্ঠিত হবে জাপানের সিসিবো নগরীতে এবং সাগর অনুশীলনের পর্ব অনুষ্ঠিত হবে প্রশান্ত মহাসাগারের উন্মুক্ত অংশে।
সুত্র : রেডিও তেহরান





