বাংলা নিউজ ডেস্ক:
বগুড়া তে ১৯নভেম্বর নামুজা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বীর মুক্তিযোদ্ধা শহীদ সামাদ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নামুজা অর্থনৈতিক উন্নয়ন সংস্থা নিডো’র নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম।খেলার উদ্বোধন করেন আব্দুল মতিন সরকার সাঃ সম্পাদক বগুড়া জেলা ট্রাক মালিক সমিতি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান সরকার সভাপতি বগুড়া জেলা ট্রাক মালিক সমিতি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস.এম রাসেল মামুন চেয়ারম্যান নামুজা ইউপি, এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বগুড়া সিএনজি মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক এরশাদ শেখ, আন্তঃ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, রনজিত পালিত চেয়ারম্যান রাহুল গ্রুপ, মাহবুর রহমান কোষাধ্যক্ষ বগুড়া জেলা ট্রাক মালিক সমিতি, শফিকুল ইসলাম শফিক চেয়ারম্যান পিরব ইউপি। খেলায় অংশ গ্রহনকারী গোবিন্দগঞ্জ দল বনাম সিরাজগঞ্জ জেলা দল। ০-২ গোলে সিরাজগঞ্জ জেলা দল জয়ী হয়। ধারাভাষ্য দেন আপেল মাহমুদ, আবু বকর সিদ্দিক ও জয়নুল আবেদীন।





