বাংলা নিউজ ডেস্ক
কোনো নির্বাচনে অংশ নেবে না হেফাজতে ইসলাম এবং কাউকে মনোনয়নও দেবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী। তিনি বলেন, হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন নয়। হেফাজত মুসলমানদের ঈমান-আকিদা রক্ষার সংগ্রামের একটি অরাজনৈতিক সংগঠন।
গতকাল শুক্রবার হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে দু’দিনব্যাপী শানে রেসালাত সম্মেলনের উদ্বোধনী দিনে তিনি এসব কথা বলেন।
এসময়ে তিনি আরও বলেন, নির্যাতিত হয়ে আশ্রয় নেওয়া নির্যাতিত হয়ে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের নাগরিকত্ব দিয়ে ওই দেশে ফিরিয়ে নেওয়ার জন্য মুসলিম দেশগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানান।
নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে চারটি অধিবেশনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, মাওলানা হাফেজ তাজুল ইসলাম ও মাওলানা লোকমান হাকিম, মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা মুফতি আহমদুল্লাহ, মাওলানা হাফেজ নূরুল ইসলাম, মাওলানা ওবাইদুর রহমান খান নদভী প্রমুখ।





