বাংলা নিউজ ডেস্ক:
দিনাজপুর-২৯ বিজিবির অধিনায়ক লেফটেন‌্যান্ট কর্নেল খন্দকার সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে সীমান্তের ৩১৩ সিএস পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত মোজাফফর হোসেন (৩৫) সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নের আটইর গ্রামের আবু তাহেরের ছেলে।
বিজিবি কর্মকর্তা সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক দল চোরাকারবারী সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে সেখানে টহলরত বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে।
“এতে ঘটনাস্থলেই মোজাফফরের মৃত্যু হয়।”
তিনি বলেন, এ বিষয়ে বিএসএফের সঙ্গে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।