বাংলা নিউজ ডেস্ক :
বিভাগ হচ্ছে ময়মনসিংহ । জামালপুর, শেরপুর ও নেত্রকোনা নিয়ে গঠিত হচ্ছে নতুন বিভাগ ময়মনসিংহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিকার সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এ কমিটির আহ্বায়কও ছিলেন প্রধানমন্ত্রী। সোমবার সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় কমিটির (নিকার) সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। প্রশাসনিক কাজের সুবিধার্থে কয়েক মাস আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বিভাগ করার ঘোষণা দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে বিভাগ ঘোষণার প্রক্রিয়া শুরু করে নিকার।





