বাংলা নিউজ ডেস্ক
ছোট্ট শরীরটার মধ্যে ফুলে থাকা পেটটাই চোখে পড়ার মতো। খুদে শরীরটা নেতিয়ে পড়েছে মায়ের কোলে।
শীর্ণকায় মা তাকে নিয়ে এসেছিলেন আব্দেল হামিদের ডাক্তারখানায়। আসাদ বাহিনীর নিয়ন্ত্রণাধীন ঘৌটায় এখন এই ছোট ছোট ডাক্তার খানাগুলোই ভরসা।
ডাক্তার ছেলেটিকে পরীক্ষা করার আগেই শরীর খারাপের রহস্য ফাঁস করলেন মা, যা শুনে মুখে কথা সরছে না হামিদের। খিদের জ্বালায় আগের দিন রাতে বড্ড কাঁদছিল চারটে শিশু। এদিকে ঘরে একটা দানাও নেই। বাধ্য হয়ে একটা সংবাদপত্রের পাতা ছিঁড়ে জলে ভিজিয়ে বাচ্চাদের খাইয়েছেন মা। বাকি তিনটেও অসুস্থ, কিন্তু ছোটটার অবস্থা সবচেয়ে খারাপ, তাই বাধ্য হয়ে ডাক্তারের কাছে এনেছেন মা।
ছোট্ট শরীরটার মধ্যে ফুলে থাকা পেটটাই চোখে পড়ার মতো। খুদে শরীরটা নেতিয়ে পড়েছে মায়ের কোলে।
শীর্ণকায় মা তাকে নিয়ে এসেছিলেন আব্দেল হামিদের ডাক্তারখানায়। আসাদ বাহিনীর নিয়ন্ত্রণাধীন ঘৌটায় এখন এই ছোট ছোট ডাক্তার খানাগুলোই ভরসা।
ডাক্তার ছেলেটিকে পরীক্ষা করার আগেই শরীর খারাপের রহস্য ফাঁস করলেন মা, যা শুনে মুখে কথা সরছে না হামিদের। খিদের জ্বালায় আগের দিন রাতে বড্ড কাঁদছিল চারটে শিশু। এদিকে ঘরে একটা দানাও নেই। বাধ্য হয়ে একটা সংবাদপত্রের পাতা ছিঁড়ে জলে ভিজিয়ে বাচ্চাদের খাইয়েছেন মা। বাকি তিনটেও অসুস্থ, কিন্তু ছোটটার অবস্থা সবচেয়ে খারাপ, তাই বাধ্য হয়ে ডাক্তারের কাছে এনেছেন মা।কোনও পরিস্থিতিতে পড়লে মা বাচ্চাকে কাগজ খাওয়াতে বাধ্য হন, তা বুঝতে গেলে সিরিয়ার যুদ্ধদীর্ণ এলাকাগুলো একটু ঘুরে দেখতে হবে। কোথাও মা সন্তানকে কাগজ খাওয়াতে বাধ্য হচ্ছেন, কোথাও সন্তান মাটি থেকে খুঁটে খুঁটে খাচ্ছে আবর্জনা