বাংলা নিউজ ডেস্ক:
বগুড়া সদরের সাবগ্রামে বুধবার রাতে রাহেল (২৬) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি সাবগ্রাম
শঠিবাড়ির মোহাম্মাদ আলীর ছেলে। পুলিশ জানায়, রাহেল কিছুদিন আগে বালু ব্যবসা শুরু করেন। বুধবার রাত ১১টার দিকে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় ঈদগাহ সংলগ্ন রাস্তায় তার লাশ পাওয়া যায়।





