বাংলা নিউজ ডেস্ক
মাসুম হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার শাজাহানপুরের বড়পাথার শেখ রাসেল স্পোটিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্ণামেণ্টের ফাইনাল খেলা গতকাল শুক্রবার বিকেলে বড়পাথার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। চুড়ান্ত খেলায় অংশ নেয় পরানবাড়িয়া জুনিয়র স্পোটিং ক্লাব বনাম ফুলকোট নিউ ষ্টার ক্লাব। নির্ধারিত ৬০ মিনিট যাবত উভয় পক্ষের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বীতা চলে। অবশেষে ট্রাইবেকারে ৩-২ গোলে ফুলকোট নিউ ষ্টার ক্লাবকে হারিয়ে পরানবাড়িয়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বড়পাথার উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহফুজার রহমান বাবলুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক টি. জামান নিকেতা। প্রধান অতিথি বলেন, বড়পাথার শেখ রাসেল স্পোটিং ক্লাব ফুটবল টুর্ণামেণ্টের আয়োজন করে যুব সমাজকে অবক্ষয় থেকে রক্ষার চেষ্টা করছে। এছাড়া ক্রীড়ামোদী কয়েক হাজার দর্শক এ ফুটবল টুর্ণামেণ্টটি উপভোগ করে আনন্দ পেয়েছেন। তাই সমাজের সার্বিক উন্নয়নে প্রতিটি এলাকায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। শিক্ষক কোব্বাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি দিলীপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল খালেক মাস্টার, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান ফকির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মুক্তা, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল ওহাব তোতা, আনোয়ার হোসেন, মোকলেছার রহমান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলকার নাইম, চোপীনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এম.এ ছাত্তার, প্রধান শিক্ষক আওলাদ হোসেন, ইউনুস আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সবুজ সোনার, ছাত্রলীগ নেতা সেলিম রহমান, হযরত আলী, আবুল খায়ের শাহীন প্রমূখ।