বাংলা নিউজ ডেস্ক
মাসুম হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ গতকাল শনিবার সকালে বগুড়া শাজাহানপুর মালিপাড়ায় সাতবিল নামক বিল নিয়ে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বারি মন্ডল লাণ্হিত হয়েছেন। বিলের ইজারাদারদের অভ্যান্তরিন কন্দলে এই ঘটনাটি ঘটেছে।
মাদলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বারী মন্ডল জানান, শনিবার সকাল সাড়ে ৯টায় তাকে মাদলা বন্দরে আনোয়ার হোসেন লাণ্হিত করেন। এসময় তার কাছে টাকা দাবি করে আনোয়ার হোসেন।
অপরদিকে আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ওই এলাকার একাধিক কৃষক ক্ষোভ প্রকাশ করে জানান, সাতবিল নামক বিলে তাদের ব্যক্তিমালিকানা অংশ থেকেও পানি শুকিয়ে ফেলা হয়েছে। একারনে তারা আবাদী জমিতে পানি সেচ দিতে পারবেনা। ওই বিলের ধারে কাছে তারা যেতে পারেনা। নিজেদের জমি থাকা সত্ত্বেও বিলের মাছ তারা খেতে পারেনা। ইজারাদারদের থেকে মাছ কিনে খেতে হয়। তারা আরও জানায়, বারি মন্ডলের লাণ্হিত হওয়ার ঘটনাটি ইজাদারদের অভ্যান্তরিন কন্দল।