বাংলা নিউজ ডেস্ক:
বাজারের সবচেয়ে কম দামে স্মার্টফোন বিক্রির ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিল ভারতীয় সংস্থা রিংগিং বেলস। প্রতিষ্ঠানটির দেশটির বাজারে ২৫১ রুপিতে ফোন বিক্রির ঘোষণা দেয়।
রাতারাতি হিড়িক পড়ে যায় ওই স্মার্টফোন বুকিংয়ের। এমনই অবস্থা হয় যে পেমেন্ট গেটওয়ে ক্র্যাশ করে। ২০১৬-র জুলাইতে প্রথম দফায় ৫০০০টি মতো হ্যান্ডসেট ডেলিভারি করেছে বলে দাবি করে প্রতিষ্ঠানটি। অথচ, অর্ডার জমা পড়েছিল কয়েক লক্ষ। শেষ পর্যন্ত হাজারো পুলিশি অভিযোগের ভিত্তিতে ওই সংস্থার মালিক গোয়েলকে গ্রেপ্তার করে পুলিশ।
সেই গোয়েলই এবার দাবি করেছেন, ভারত সরকারের সাহায্য পেলে আগামী বছরের মার্চ-এপ্রিল মাসের মধ্যেই তিনি প্রতিশ্রুতি মোতাবেক হ্যান্ডসেটগুলির ডেলিভারি দিতে পারবেন।
বিশ্বের সবচেয়ে সস্তা হ্যান্ডসেট নিয়ে কেলেঙ্কারিতে মূল অভিযুক্ত গোয়েল বলছেন, ‘আমি কোনও দোষ করিনি। আমাকে ফাঁসানো হয়েছে, ঠকানো হয়েছে। দুই ব্যক্তি মিলে আমার কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা নিয়ে চম্পট দেয়।’
গোয়েলের অভিযোগ, ভারতের ‘মেক ইন ইন্ডিয়া‘ ও ‘স্টার্ট আপ ইন্ডিয়া’ প্রকল্পকে সমর্থন জানালেও সরকার তাকে কোনও সাহায্যই করেনি।
সংবাদ সংস্থাকে গোয়েল দাবি করেছেন, খুবই সস্তায় হ্যান্ডসেট এনে বাজার ধরতে ঝাঁপানো যায়, সেটা জিও-কে তিনিই শিখিয়েছেন। এখন গোটা ভারতে তারই মডেলকে অনুসরণ করছে।