আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত সাতজন নিহত ও আরো সাতজন আহত হয়েছে। গতরাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে।  পুলিশ এ ঘটনাকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছে।

কর্তৃপক্ষ বলছে, হামলাকারী বন্দুকধারীও পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে। তবে, ওই হামলাকারী কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা স্পষ্ট নয়। হামলাকারী একটি বিএমডাব্লিউ গাড়িতে করে এসে কয়েকটি ব্যস্ত এলাকায় নির্বিচারে গুলি চালায়। পুলিশ এরইমধ্যে লিখিত ও ভিডিওটেপের তথ্য-প্রমাণ খতিয়ে দেখছে এটা কোনো পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড কিনা।  

সান্তা বারবারা কাউন্টির শেরিফ বিল ব্রাউন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পুলিশ নয়টি অপরাধের স্থান চিহ্নিত করেছে।

পুলিশ কর্তৃপক্ষ মনে করছে- হামলাকারী একাই সব হত্যা করেছে এবং হুমকি দিয়ে ইউটিউবে আপডেট করা একটি ভিডিও চিত্র বিশ্লেষণ করে দেখছে। তবে, সন্দেহভাজন ব্যক্তির নাম তারা এখনো প্রকাশ করে নি।
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.