ইউসুফ রাজা গিলানি (ডানে) ও আমিন ফাহিম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে করাচির দুর্নীতির দমন আদালত।

একই ধরনের গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র কেন্দ্রীয় নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমিন ফাহিমের বিরুদ্ধেও।

ট্রেড ডেভলপমেন্ট অথরিটি পাকিস্তান বা টিডিএপি’-তে একটি আর্থিক অনিয়মের দায়ে রুজু করা মমালায় তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়। একইসঙ্গে মামলার শুনানি আগামী ১৭ জুন পর্যন্ত মুলতবি করেছে আদালত। ফাহিম যখন বাণিজ্যমন্ত্রী ছিলেন তখন পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এ মামলা দায়ের করেছিল।

এর আগে, এ মামলায় হাজির হতে আদালত দু জনকে তিনবার নোটিশ পাঠিয়েছিল। কিন্তু তাদের বিরুদ্ধে জামিনোযাগ্য গ্রেফতারি পরোয়ানা থাকায় তারা সে নোটিশকে উপেক্ষা করেন।

Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.