সিরিয়ায় জাতিসংঘের রাসায়নিক অস্ত্র
তদন্তকারী দলের ১১ জন সদস্যকে অপহরণের কথা অস্বীকার করেছে রাসায়নিক অস্ত্র
নিষিদ্ধকরণ সংস্থা বা ওপিসিডাব্লিউ।
এর আগে, সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের
বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছিল যে, মধ্যাঞ্চলীয় হামা
প্রদেশে একটি তথ্য-অনুসন্ধান অভিযান চালাতে গিয়ে ওপিসিডাব্লিউ’র সদস্যসহ ১১
জন সন্ত্রাসীদের হাতে অপহৃত হয়েছেন। এর মধ্যে ওপিসিডাব্লিউ’র সদস্য হচ্ছেন
ছয় জন। তাদের সঙ্গে পাঁচ ড্রাইভারকেও অপহরণ করা হয়। দলটি সেখানে ‘ক্লোরিন
গ্যাস’ ব্যবহারের বিষয়ে তদন্ত করতে গিয়েছিল।
সংস্থাটি বলেছে, সিরিয়ায় তাদের তদন্ত দলের কোনো সদস্য অপহৃত হন নি বরং তারা সবাই নিরাপদে রয়েছেন।





