হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শনিবার সকালে ১২ কেজি সোনাসহ
তিনজনকে আটক করেছেন ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা। মাত্র চার দিনের
ব্যবধানে ওই বিমানবন্দরে একই ঘটনা ঘটল।
আটক তিন যাত্রী হলেন জয়নাল, সবুজ ও রোমান। সহকারী কমিশনার কামরুল হাসানের নেতৃত্বের কাস্টম হাউসের একটি দল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে বাংলাদেশ বিমানের এই তিন যাত্রীর কাছ থেকে ১০১টি সোনার বার আটক করে।
কাস্টম হাউসের দাবি, আটক সোনার মূল্য সাড়ে পাঁচ কোটি টাকা।
সহকারী কমিশনার কামরুল হাসান জানান, আটক তিনজন অভিনব কায়দায় সোনাগুলো ঢাকা নিয়ে আসেন। দুবাই থেকে আসা সোনা বহনকারী মূল যাত্রী সিলেটে নেমে পড়েন। সিলেট থেকে সোনার বারগুলো অভ্যন্তরীণ যাত্রী হিসেবে জয়নাল, সবুজ ও রোমান ঢাকায় নিয়ে আসেন। অভ্যন্তরীণ যাত্রীদের ওপর নজরদারি কিছুটা কম থাকে—এই ভেবে আটক তিনজন এই সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন। তিন যাত্রীই তাঁদের শরীর এবং জুতার ভেতরে সোনার বারগুলো লুকিয়ে রেখেছিলেন। আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। সর্বশেষ গত মঙ্গলবার প্রায় সাড়ে ১০ কেজি সোনা আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত পরিদপ্তর।