চীনের এক ব্যক্তি তার সুটকেসটিকে ব্যাটারি চালিত স্কুটারে পরিণত করেছেন। ফলে সুটকেসটি এখন শুধু তার প্রয়োজনীয় মালামালই বহন করছে না, তাকে নিয়ে যাচ্ছে গন্তব্যে। হে লিয়াংকাই নামের ওই ব্যক্তি বাস করেন চীনের হিউনান প্রদেশে। তিনি এ গাড়িটি নিয়ে চাংষা রেল স্টেশনে উপস্থিত হন এবং জনগণকে তার আবিস্কার সম্পর্কে অবহিত করেন। এরপর তিনি সেটিতে চেপে সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে তার বাসায় চলে যান।
তার এ সুটকেস স্কুটারটির ওজন সাত কেজি এবং সেটি দু’জন লোককে বহন করতে সক্ষম। এটা ঘণ্টায় ২০ কিলোমিটার পর্যন্ত গতিতে একটানা ৫০-৬০ কিমি পর্যন্ত চলাচল করতে পারে।
আরো অবাক করা ব্যাপার হচ্ছে, এটাতে জিপিএস নেভিগেশন সুবিধা আছে এবং চুরি টেকাতে বার্গলার অ্যালার্মও সংযুক্ত করা হয়েছে। তবে এটা যেহেতু ব্যাটারি চালিত তাই চার্জের প্রয়োজন হয়।
পেশায় কৃষক হে জানান এই সুটকেস স্কুটারটি আবিষ্কার করতে তার ১০ বছর সময় লেগেছে। তার এ আবিষ্কারের স্বীকৃতি হিসেবে তিনি ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের একটি সংগঠন থেকে পুরস্কারও পেয়েছেন।





