![]() |
| সিরিয়ায় তৎপর পশ্চিমা জঙ্গি (ইনসেটে ফরাসি প্রধানমন্ত্রী) |
এর আগে ফরাসি সরকার মনে করতো, সিরিয়ায় দেশটির ৩০০ থেকে ৪০০ নাগরিক যুদ্ধ করছে।
ফরাসি প্রধানমন্ত্রী সতর্কতা উচ্চারণ করে
বলেন, এসব জঙ্গি যখন ফ্রান্সে ফিরে আসবে তখন দেশটির জন্য অপ্রত্যাশিত
নিরাপত্তা সংকট তৈরি করবে। ভ্যালস বলেন, “আমরা এর আগে কখনো এ ধরনের
চ্যালেঞ্জের সম্মুখীন হইনি। নিঃসন্দেহে এটি আমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর
হুমকি।”
সম্প্রতি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে
গুলিবর্ষণের ঘটনায় একজন ফরাসি নাগরিক আটক হওয়ার পর এ হুঁশিয়ারি উচ্চারণ
করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। সিরিয়ার জঙ্গিদের সঙ্গে জড়িত ফরাসি নাগরিক
মেহদি নেমুশে’কে গত ২৪ মে ব্রাসেলসের ইহুদি যাদুঘরে হামলার দায়ে আটক করা
হয়। প্যারিসের প্রসিকিউটর ফ্রাঁসোয়া মোলিন জানিয়েছেন, ফ্রান্সের পুলিস
নিমোশে’কে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মার্সেই থেকে আটক করা হয়। বাসে
করে হল্যান্ডের রাজধানী আমস্টার্ডাম থেকে ফ্রান্সে ঢোকার পর তাকে আটক করা
হয়।
(রেডিও তেহরান)





