পাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ এলাকায়
আজ(বুধবার) মার্কিন ড্রোন হামলায় অন্তত ৬ ব্যক্তি নিহত হয়েছে। দেশি-বিদেশি
সন্ত্রাসীদের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী যখন সেনা অভিযান চালাচ্ছে তখন
ড্রোন হামলা চালান হলো। গোয়েন্দাসূত্রগুলো বলছে, মিরানশাহের দরগাহ্ মান্ডি
গ্রামের একটি বাড়ির চত্বরে ড্রোন থেকে ছোঁড়া ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত
হেনেছে। নিহতদের পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায় নি।
উত্তর ওয়াজিরিস্তানে চলতি মাসে এ নিয়ে তৃতীয় দফা ড্রোন হামলা হলো। এর আগের দু’টো হামলায় অন্তত ১৬ ব্যক্তি নিহত হয়েছে।
এদিকে, পাকিস্তানের বন্দর নগরী করাচির আন্তর্জাতিক বিমান বন্দরে তালেবান হামলার এক সপ্তাহের মধ্যেই উত্তর ওয়াজিরিস্তানে জারবে আজব নামের সেনা অভিযান শুরু হয়। তালেবানসহ অন্যান্য জঙ্গিদের বিরুদ্ধে এ অভিযানে ব্যাপক সংখ্যক সেনা, ট্যাংক এবং জঙ্গি বিমান অংশ নিয়েছে।

রেডিও তেহরান