মালয়েশিয়ার পশ্চিম উপকূলে ইন্দোনেশিয়ার অবৈধ অভিবাসীদের বহনকারী একটি
নৌকা ডুবে অন্তত ৫ জন নিহত হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও ৩২ জন। গতরাতে এ
নৌকাডুবির ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ৬০ জন সাঁতরে পাড়ে উঠতে পেরেছেন। মালয়েশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটি সমুদ্রযাত্রার জন্য উপযুক্ত ছিল না। এরপরও নৌকাটিতে অতিরিক্ত যাত্রী তোলা হয়েছিল। ইন্দোনেশিয়ার ওই অভিবাসীরা মালয়েশিয়ায় অবৈধভাবে কাজ করছিলেন বলে দেশটির কর্মকর্তারা দাবি করেছেন। পবিত্র রমজান উপলক্ষে তারা নৌকায় চড়ে সমুদ্রপথে দেশে ফিরছিলেন।
মালয়েশিয়ার কর্মকর্তারা বলেছেন, যে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে একজন মহিলাও রয়েছে। নিখোঁজ ৩২ জনকে উদ্ধারে অভিযান চলছে। নিখোঁজ ব্যক্তিরা উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে মালয়েশিয়া ঘোষণা করেছে।

(রেডিও তেহরান)