![]() |
| গোপীনাথ মুন্ডে (৬৪) |
বিজেপি সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার)
সকাল সাড়ে ছয়টার দিকে নয়া দিল্লিতে নিজ বাসভবন থেকে ইন্দিরা গান্ধী
আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে মোতিবাগ এলাকায় অন্য একটি গাড়ি এসে
গোপীনাথ মুন্ডের গাড়িকে ধাক্কা মারে। এ সময় গাড়ির ভেতরেই পড়ে যান তিনি।
তার
নিরাপত্তারক্ষী এবং গাড়িচালক প্রথমে সফদরজং হাসপাতালে নিয়ে যান তাঁকে। পরে
গুরুতর আহত অবস্থায় গোপীনাথকে দিল্লির অল ইন্ডিয়া ইনিস্টিটিউট অব মেডিকেল
সায়েন্সেসে (এইমসে) নেয়া হয়। ডায়াবেটিসের রোগী মুণ্ডের হৃদযন্ত্রের ক্রিয়া
বন্ধ হয়ে গেলে সকাল ৭টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুর্ঘটনার খবর
শুনে নীতিন গাডকারি ও হর্ষবর্ধনসহ বিজেপির সিনিয়র কয়েকজন নেতা হাসপাতালে
ছুটে যান।
এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার নিজের
নির্বাচনী এলাকা মহারাষ্ট্রের বিড-এ বেশ কয়েকটি জনসভায় যোগ দেয়ার কথা ছিল
গোপীনাথের। সেজন্য মুম্বাইয়ের ফ্লাইট ধরতে বিমানবন্দরে যাচ্ছিলেন তিনি।
গত ২৬ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার মন্ত্রিসভার অন্য সদস্যদের সঙ্গে শপথ নেন বিজেপির মহারাষ্ট্রের এই নেতা।
গোপীনাথ মুণ্ডের আকস্মিক মৃত্যুতে ট্যুইট
করে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রেসিডেন্ট
প্রণব মুখার্জিও শোক প্রকাশ করেছেন।আজ গোপীনাথের মরদেহ বিজেপি দফতরে রাখা হবে।
আগামীকাল বিশেষ বিমানে করে নিয়ে যাওয়া হবে মহারাষ্ট্রের দিকে।
মহারাষ্ট্রের লাটুরে তাকে সমাহিত করা হবে বলে বিজেপি সূত্র জানিয়েছে।





