উগান্ডার সরকার সমকামিতাবিরোধী আইন পাস
করার কারণে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। ওয়াশিংটন দাবি
করেছে- সমকামিতাকে বৈধতা না দিয়ে মানবাধিকার লংঘন করেছে উগান্ডা।
উগান্ডা সমকামিতাকে অপরাধ হিসেবে গণ্য করে
আইন পাস করেছে। এ আইনে সমকামীদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার কথা বলা
হয়েছে। পবিত্র কুরআনে এসেছে- সৃষ্টিকর্তা মহান আল্লাহ এর আগে সমকামিতার
অপরাধে লুত (আ.)-র সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছিলেন। ইরানে সমকামিতার
সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড।
এ কারণে উগান্ডার কয়েক জন শীর্ষস্থানীয়
কর্মকর্তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন পররাষ্ট্র
মন্ত্রণালয়। এ নিষেধাজ্ঞার কারণে ওই সব কর্মকর্তা আমেরিকায় ঢুকতে পারবে না।
উগান্ডার সঙ্গে যৌথ সামরিক মহড়াও বাতিল করে দিয়েছে ওয়াশিংটন। যৌথ
প্রকল্পগুলোতেও আর অর্থায়ন করবে না মার্কিন কর্তৃপক্ষ।
তবে আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের
সিদ্ধান্তে অটল থাকার ঘোষণা দিয়েছে উগান্ডার সরকার। দেশটির সরকারের
মুখপাত্র অফউনু অপোন্ডো বলেছেন, “উগান্ডা হচ্ছে একটি স্বাধীন-স্বার্বভৌম
দেশ। হুমকি-ধমকি এমনকি অর্থনৈতিক সাহায্য বন্ধ করে দেয়া হলেও জাতীয়
স্বার্থে নেয়া সিদ্ধান্তে পরিবর্তন আনবে না তার দেশ।”





