বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর
চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ দেশের সকল সম্পদ লুট করে জনগণের হাতে
ভিক্ষার ঝুলি তুলে দিয়ে ক্ষমতা ছাড়বে, তার আগে নয়। ক্ষমতাসীনরা বিদেশিদের
খুশি করে ক্ষমতায় টিকে আছেন। এ কারণে তারা জনগণের দাবি মানছে না।
ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক
শামীমের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা প্রসঙ্গে ব্যারিস্টার রফিক বলেন, আপনারা
গডফাদারদের স্পন্সর করছেন। তার ফল আপনাদেরকে ভোগ করতেই হবে। এ কারণে
আপনাদের দলীয় লোকজনও আজ নিরাপদ নয়। গডফাদারদের এ বিষাক্ত ছোবল থেকে জাতিকে
রক্ষা করতে না পারলে দেশ ধ্বংসের দিকে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
আজ (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে
এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জিয়া সাংস্কৃতিক জোট আয়োজিত ‘গুম, খুন,
অপহরণ ও সন্ত্রাসের বিরুদ্ধে চাই গণআন্দোলন’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন
করে।
গয়েশ্বর বলেন, একাত্তরে এই আওয়ামী লীগ
কম্বল চুরি করেছে আর এখন ২০১৪ সালে এসে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট
থেকে সোনা চুরি করেছে। যারা চুরি করে তাদের কোনো ধর্ম নেই। সুতরাং আওয়ামী
লীগেরও কোনো ধর্ম নেই বলে মনে করেন তিনি।
এদিকে, দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, রিট দিয়ে গণতন্ত্র চলে না।
গণগন্ত্রের জন্য জনগণের ম্যান্ডেট লাগে। বিএনপি তিনবার নির্বাচিত হয়েছে
জনগণের ম্যান্ডেটে। পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলে বিএনপি বিশ্বাস করে না।
৭৫'এ আওয়ামী লীগের নেতাদের হাত ধরেই
সামরিক শাসন এসেছিল। বিএনপি তখন ছিল না। আজ (শুক্রবার) জাতীয় প্রেসক্লাবে
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা
বলেন।





