বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (টিএসআই) মুঞ্জুরুল হক ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেশ কিছু দিন ধরে ছাত্রলীগের দু‘পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই প্রেক্ষিতে বুধবার বগুড়া শহরের জিরোপয়েন্ট সাত মাথা এলাকায় মুখোমুখি অবস্থান নেয় ছাত্রলীগের দু’পক্ষ। পরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ছাত্রলীগের দু’পক্ষের মাঝে সশস্ত্র অবস্থান নেয় পুলিশ।
এসময় ৮/১০ টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে সদর থানার ওসি ফয়জুর রহমানসহ ৬ পুলিশ সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫/২০ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।





