স্কুলের পাঠসূচিতে নিজের জীবনী অন্তর্ভুক্ত করার উদ্যোগের বিরোধিতা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাটসহ বিজেপিশাসিত কয়েকটি রাজ্য তাদের স্কুলের পাঠ্যবইয়ে মোদির জীবনসংগ্রামের উপর একটি অধ্যায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে। এর জবাবে মোদি আজ ট্যুইটারে তার বিরোধিতার কথা জানিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার
মোদি ট্যুইটারে লিখেন, আমি খবরের কাগজে পড়েছি যে কয়েকটি রাজ্য তাদের পাঠ্যসূচির অংশ হিসেবে আমার জীবনসংগ্রামের উপর একটি অধ্যায় অন্তর্ভুক্ত করতে চাচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি স্কুল পাঠ্যসূচির অংশ হিসেবে জীবিত কোনো ব্যক্তির জীবনী অন্তর্ভুক্ত করা উচিত না।
বিজেপিশাসিত রাজ্য গুজরাটের শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি ঘোষণা করে যে রাজ্য সরকারের অনুমতি মিললে তারা তাদের স্কুলের পাঠ্যসূচিতে মোদির জীবনসংগ্রামের উপর একটি অধ্যায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে।