সৌদি আরবের ভূমিকার কঠোর নিন্দা করে এতে আরো বলা হয়েছে, রিয়াদের মন্তব্য থেকে বোঝা যাচ্ছে- সৌদি আরব সন্ত্রাসীদের মদদ দিচ্ছে।
জঙ্গিদের অর্থ যোগান দিচ্ছে সৌদি আরব
ইরাকে তৎপর জঙ্গিদের অর্থ যোগান দেয়ার
জন্য সৌদি আরবকে অভিযুক্ত করেছে বাগদাদ সরকার। ইরাকের মন্ত্রিসভা বলেছে,
দেশের ভেতরে সংঘটিত বর্বরতা ও অপরাধে সমর্থন দেয়ার জন্য রিয়াদকে দায়ী থাকতে
হবে। প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির দফতর থেকে আজ (মঙ্গলবার) দেয়া এক
বিবৃতিতে ইরাকের মন্ত্রিসভার এ অভিযোগ তুলে ধরা হয়েছে।
ইরাক সরকারের সম্প্রদায়িক নীতির কারণে
দেশটিতে অস্থিতিশীলতা দেখা দিয়েছে বলে সৌদি আরব ও কাতার সম্প্রতি একটি
বিবৃতি দিয়েছে। এরই প্রেক্ষাপটে ইরাকের মন্ত্রিসভা সৌদি আরবকে সন্ত্রাসীদের
অর্থ ও নৈতিক সমর্থন দেয়ার জন্য অভিযুক্ত করল।





