সাইবার হামলার কাছে পণবন্দি হয়ে পড়েছে
বিশ্ব এবং প্রতিবছর এ খাতে ৩২,৮০০ কোটি পাউন্ড স্টারলিং বা ৫৫,১২০ কোটি
ডলারের বেশি অর্থনৈতিক গচ্চা দিতে হচ্ছে। একটি নিরাপত্তা প্রতিবেদনে এ তথ্য
তুলে ধরেছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক ম্যাকাফি সংস্থা।
মাদকের অবৈধ ব্যবসা বা পাইরেসির মাধ্যমে বিশ্বকে যে আর্থিক ক্ষতি পোহাতে হয় সাইবার হামলার ক্ষতির পরিমাণ প্রায় সে পর্যায়ে পড়ে। সাইবার হামলায় ক্ষতির এ পরিমাণ বিশ্বের মোট জিডিপি’র শূন্য দশমিক পাঁচ শতাংশের সমান বলে এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া, সাইবার হামলার ফলে দুই লাখ চাকরির সুযোগ নষ্ট হয়ে গেছে।
বিশ্বের দেশগুলোতে ২০ থেকে ৩০টি সাইবার অপরাধী চক্র সক্রিয় রয়েছে বলে এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ সব অপরাধী চক্র বাণিজ্যিক পর্যায়ে সক্রিয় রয়েছে উল্লেখ করে নিরাপত্তা প্রতিবেদনে আরো বলা হয়েছে, যে কোনো ধরণের সাইবার প্রতিরোধ ব্যবস্থা নস্যাতের ক্ষমতা এ সব গোষ্ঠীর আছে।
সাইবার অপরাধকে বিশ্বের সবচেয়ে বড় অপরাধ
হিসেবে উল্লেখ করে এতে বলা হয়েছে, কোনো কোনো দেশের মোট সম্পদের চেয়ে অনেক
বেশি অর্থ জড়িত রয়েছে এ খাতে।
মাদকের অবৈধ ব্যবসা বা পাইরেসির মাধ্যমে বিশ্বকে যে আর্থিক ক্ষতি পোহাতে হয় সাইবার হামলার ক্ষতির পরিমাণ প্রায় সে পর্যায়ে পড়ে। সাইবার হামলায় ক্ষতির এ পরিমাণ বিশ্বের মোট জিডিপি’র শূন্য দশমিক পাঁচ শতাংশের সমান বলে এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া, সাইবার হামলার ফলে দুই লাখ চাকরির সুযোগ নষ্ট হয়ে গেছে।
বিশ্বের দেশগুলোতে ২০ থেকে ৩০টি সাইবার অপরাধী চক্র সক্রিয় রয়েছে বলে এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ সব অপরাধী চক্র বাণিজ্যিক পর্যায়ে সক্রিয় রয়েছে উল্লেখ করে নিরাপত্তা প্রতিবেদনে আরো বলা হয়েছে, যে কোনো ধরণের সাইবার প্রতিরোধ ব্যবস্থা নস্যাতের ক্ষমতা এ সব গোষ্ঠীর আছে।
সুত্র : (রেডিও তেহরান)