আমেরিকার স্কুলগুলোতে গুলি বর্ষণের ঘটনা
বেড়ে যাওয়ায় ছাত্র-ছাত্রীদের জন্য বুলেটপ্রুফ কম্বল তৈরি করা হয়েছে। এখন
সেগুলো ছাত্র-ছাত্রীদের হাতে পৌঁছে দেয়ার কাজ চলছে। ‘বডি গার্ড’ নামের এসব
কম্বল তৈরি করেছে মার্কিন কোম্পানি ‘প্রোটেক্ট’।
এসব কম্বলে গুলি মোকাবেলার জন্য বিশেষ
উপকরণ লাগানো হয়েছে এবং গুলি থেকে বাঁচতে ছাত্র-ছাত্রীরা মুহূর্তের মধ্যে
এসব কম্বল গায়ে জড়িয়ে নিতে পারবে। বড় ধরনের ঝড় এলেও এসব কম্বল
শিশু-কিশোরদেরকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করবে। ঝড়ের কারণে কোনো কিছু ছিটকে
তাদের গায়ে লাগলেও তা বড় ধরনের ক্ষতির কারণ হবে না। পুলিশ কর্তৃপক্ষ
জানিয়েছে, এসব কম্বল নয় মিলিমিটারের ২২ ক্যালিবারের অস্ত্রের গুলি মোকাবেলা
করতে সক্ষম।
আমেরিকার স্কুলগুলোতে প্রতি বছর গুলির আঘাতে দশ হাজারের বেশি ছাত্র-ছাত্রী
হতাহত হয়।প্রায় তিন হাজার শিক্ষার্থী জরুরি চিকিতসা নেয়ার আগেই মৃত্যুর
কোলে ঢলে পড়ে।
সুত্র : (রেডিও তেহরান)





