অব্যবহৃত ৬৪০ কেজি প্লুটোনিয়ামের হিসাব
দিতে ব্যর্থ হয়েছে জাপান। ২০১২-২০১৩ সালে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা
বা আইএএইএ’র কাছে দেয়া হিসাবে এ গরমিল দেখা গেছে।
এদিকে, কোনো কোনো সূত্রে দাবি করা হচ্ছে- নিখোঁজ প্লুটোনিয়াম দিয়ে প্রায় ৮০টি শক্তিশালী পরমাণু বোমা বানানো সম্ভব।
জাপান আণবিক শক্তি কমিশনের এক কর্মকর্তা শনিবার বলেছেন, এ ৬৪০ কেজি প্লুটোনিয়াম একটি বন্ধ পরমাণু চুল্লিতে স্থাপন করা হয়েছিল।
২০১১ সালে পরীক্ষার জন্য
প্লুটোনিয়াম-ইউরেনিয়াম মিশ্রিত অক্সাইড বা এমওএক্স নামের এ জ্বালানি কিয়ুশু
ইলেক্ট্রনিক পাওয়ার কোম্পানির জেন কাই পরমাণু বিদ্যুৎ স্থাপনার তিন নম্বর
চুল্লিতে বসানো হয়েছিল। কিন্তু ফুকুশিমা দুর্ঘটনার দু বছর পর এমওএক্স বের
করে আনা হয়।
২০১২ সালে জাপান তার বার্ষিক প্রতিবেদনে
আইএইএ-কে জানিয়েছে যে, দেশের বিভিন্ন পরমাণু স্থাপনায় অব্যবহৃত ১.৬ টন
প্লুটোনিয়াম আছে। কিন্তু ২০১১ সালে প্লুটোনিয়াম ছিল ২.২ টন আর ২০১৩ সালে এ
পরিমাণ উল্লেখ করা হয়েছে ১.৬ টন।
নিখোঁজ প্লুটোনিয়ামের খবর প্রথম প্রকাশ করেছে জাপানের কাকুজোহো নামের একটি ওয়েবসাইট।
সুত্র: (রেডিও তেহরান)





