![]() |
| ‘ফ্রি প্যালেস্টাইন’ ও ‘সেভ গাজা’ ব্যান্ড হাতে ইংলিশ ক্রিকেটার মঈন আলী |
২৭ বছর বয়সি পাকিস্তানি বংশোদ্ভূত এ
খেলোয়াড়কে আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, ইংল্যান্ডের পক্ষে খেলার সময় এ
ব্যান্ড পরা যাবে না। আইসিসি’র একজন মুখপাত্র বলেছেন, “যেসব পোশাক বা
বার্তায় রাজনৈতিক, ধর্মীয় অথবা বর্ণবাদী তৎপরতা প্রকাশ পায় তা আন্তর্জাতিক
খেলায় ব্যবহার নিষিদ্ধ।”
মঈন আলী হাতে এসব ব্যান্ড পরার পাশাপাশি অবরুদ্ধ গাজাবাসীর জন্য তহবিল সংগ্রহ করছেন বলেও খবর পাওয়া গেছে। আইসিসির এ নিষেধাজ্ঞা সম্পর্কে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
সুত্র : রেডিও তেহরান





